Friday, May 1, 2026
Homeবিনোদনশেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

পারিবারিক গল্পকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ শেষ হতে চলেছে। দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পাওয়া এই নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছে নাটকটি। পরে এটি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রচার করা হয়। দীর্ঘ প্রায় ৭ মাসের যাত্রা শেষে এবার নাটকটির সম্প্রচার পর্ব শেষ হচ্ছে।

নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।

নাটকের শেষ পর্বের শুটিং শেষে আবেগঘন অনুভূতি প্রকাশ করেন শিল্পীরা।

অভিনেত্রী দীপা খন্দকার বলেন, ‘আমাদের ৭ মাসের জার্নি শেষ হচ্ছে। সাতটি লট করেছি, এটাই শেষ। শুরুতেও বলেছিলাম, মানুষ পারিবারিক গল্প দেখতে চায়। এখন সেটি কতটা গ্রহণ করেছে, সেটা দর্শকরাই বলতে পারবেন।’

অভিনেত্রী কেয়া পায়েল বলেন, ‘সবসময় চাইতাম এমন কাজ করতে, যা আমাকে দীর্ঘদিন দর্শকের মনে বাঁচিয়ে রাখবে। এটা আমাদেরই গল্প করার পর মনে হয়েছে, কাল থেকেই যদি অভিনয় ছেড়ে দিই, তবুও কোনো আফসোস থাকবে না।’

অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘এই নাটকটি আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। ৭ মাস আমরা সবাই এক পরিবারের মতো ছিলাম। দর্শক হিসেবে নাটকটি দেখেও আমি অনেক সময় আবেগপ্রবণ হয়েছি। আমার চরিত্র সামির নামেই অনেক দর্শক আমাকে চেনেন। আমি চাই, মানুষ আমাকে এই নামেই মনে রাখুক।’

দীর্ঘ এই যাত্রা শেষ হলেও নাটকটি ঘিরে দর্শক ও শিল্পীদের স্মৃতি রয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments