Sunday, May 3, 2026
Homeআন্তর্জাতিকসাজা কমলো অং সান সুচির

সাজা কমলো অং সান সুচির

মিয়ানমারের নোবেলজয়ী সাবেক নেত্রী অং সান সুচির সাজা কমানো হয়েছে।

আজ শুক্রবার তার আইনজীবী এ কথা জানান।

৮০ বছর বয়সি সুচি দুর্নীতি, নির্বাচনে কারচুপি, উসকানি দেওয়া, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বেশ কিছু অপরাধে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।

তার মিত্রদের দাবি, সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রাষ্ট্রপতি মিন অং হ্লাইং চার হাজার ৩৩৫ জন বন্দির জন্য সাধারণ ক্ষমা অনুমোদন করেছেন।

এই পর্যায়ে নোবেল শান্তি পুরস্কারজয়ী সুচির সাজা এক-ষষ্ঠাংশ কমানো হয়েছে বলে তার আইনজীবী জানান।

গত ছয় মাসে তৃতীয়বারের মতো বন্দিদের সাজা কমালেন মিন অং হ্লাইং। মিয়ানমারে প্রতি বছর সাধারণত জানুয়ারিতে স্বাধীনতা দিবস এবং এপ্রিলে নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন।

২০২১ সালে সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন মিন অং হ্লাইং।

গত ৩ এপ্রিল তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন, এ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments