Sunday, May 3, 2026
Homeবিনোদন‘সুরাইয়া’ সিনেমায় নাম ভূমিকায় তুষি

‘সুরাইয়া’ সিনেমায় নাম ভূমিকায় তুষি

নতুন একটি সিনেমায় অভিনয় করছেন আলোচিত অভিনেত্রী নাজিফা তুষি। সিনেমার নাম ‘সুরাইয়া’। ওই সিনেমায় নাম ভূমিকায় থাকবেন তুষি। 

এটি তার অভিনীত চতুর্থ সিনেমা। এর আগে ‘হাওয়া’, ‘প্রেশার কুকার’ ও ‘রইদ’ সিনেমায় অভিনয় করেছেন তুষি।

এর মধ্যে ‘রইদ’ সিনেমাটি আগামী কোরবানি ঈদে মুক্তি পাবে।

নতুন সিনেমাটি শিবব্রত বর্মনের ছোটগল্প ‘সুরাইয়া’ অবলম্বনে নির্মাণ করছেন রবিউল আলম রবি।

সিনেমাটিতে অভিনয় করছেন নাজিফা তুষির পাশাপাশি শ্যামল মাওলা, নাসির উদ্দিন খান, ইন্তেখাব দিনার, দিলারা জামান, অশোক ব্যাপারীসহ আরও অনেকেই। 

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ২০ এপ্রিল থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। মে মাসজুড়ে ঢাকার বিভিন্ন স্থানে শুটিং করে শেষ হবে। 

রুক্ষ বাস্তবতা ও মানবিক গল্প নিয়ে রোমান্টিক ঘরানার সিনেমাটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘সুরাইয়া’ সিনেমাটি ২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদান পায়। এছাড়া বিভিন্ন চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটেও সিনেমাটির চিত্রনাট্য নিয়ে অংশ নিয়েছেন নির্মাতা। 

শুরুটা হয় ২০২৩ সালের বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রজেক্ট মার্কেট দিয়ে। একই বছর ফ্রেঞ্চ ফিল্ম ল্যাব ‘প্রদুইর অ স্যুদ’-এ অংশ নেয় ‘সুরাইয়া’। 

২০২৪ সালে সিয়াটলের তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম বাজারেও এটি নির্বাচিত হয়। গত বছর বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে তহবিল পায় সিনেমাটি।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments