Friday, May 1, 2026
Homeবিনোদনস্টারডম ও মেডিকেলের পড়ালেখা সামলে শ্রীলীলা এখন ‘দক্ষিণী কুইন’

স্টারডম ও মেডিকেলের পড়ালেখা সামলে শ্রীলীলা এখন ‘দক্ষিণী কুইন’

ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা। আবার মেডিকেলের শিক্ষার্থী তিনি। ক্যারিয়ার ও মেডিকেলের পড়ার চাপ একসঙ্গে চালিয়ে যাচ্ছে মোটেই সহজ কাজ নয়। তবে দুটোই সমানতালে সামলাচ্ছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে তার নামের সঙ্গে দক্ষিণী কুইন খেতাব যোগ হয়েছে।

সম্প্রতি স্টারডম ও মেডিকেল পড়াশোনার ভারসাম্য নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন শ্রীলীলা।
সাক্ষাৎকারে এই দুই ভিন্ন দায়িত্ব সামলানোর অভিজ্ঞতার কথা বলেন। তার অভিজ্ঞতায় চ্যালেঞ্জ ও সুবিধা দুটোই উঠে এসেছে।

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, শ্রীলীলা দীর্ঘ শুটিংয়ের সময়ের সঙ্গে পড়াশোনার সময়কে সামঞ্জস্য করেন। তিনি অভিনয় ও একাডেমিক পড়াশোনাকে সমান গুরুত্বপূর্ণ মনে করেন। এই রুটিন ঠিক রাখতে তাকে মনো ধরে রাখতে হয়।

ব্যস্ত জীবন কীভাবে সামলান, এমন প্রশ্নে শ্রীলীলা বলেন, ‘এজন্য প্রথমে দরকার ইচ্ছাশক্তি ও ধৈর্য। আপনাকে এক কাজ থেকে অন্য কাজে মনোযোগ দিতে জানতে হবে। এমন দিনও গেছে যখন মনে হয়েছে আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু তারপরও দুটোকেই উপভোগ করেছি। আমি ডাক্তার হতে চাই। এই পেশা আমার খুব পছন্দ এবং বেশিরভাগ সময় পড়ালেখা করি।’

তিনি স্বীকার করেন কোনো কোনো দিন অতিরিক্ত চাপ মোকাবিলা করতে হয়। তবে সামগ্রিকভাবে নিজের কাজ ও পড়ালেখা উপভোগ করছেন। চিকিৎসাবিদ্যার প্রতি ভালোবাসা থেকে সব সামলে নিচ্ছেন।

শ্রীলীলা বলেন, ‘এটা হঠাৎ করে বড় হয়ে ওঠার মতো মনে হয়নি। বরং ছোট ছোট কাজ ও পরিশ্রম থেকে হয়েছে। একদিন সবকিছু হয়নি। ধীরে ধীরে হয়েছে। এই যাত্রা অন্যরকম—কখনো শিখছি, তারপর ভুলে যাচ্ছি, আবার নতুন করে শিখছি।’

তার ভাষ্য, ‘আর আমি যা করার চেষ্টা করি, তা হলো নিজেকে স্থির রাখা। কারণ মূল বিষয় হলো স্বাভাবিকভাবে কাজ করা। আর মনে রাখতে হবে, আমি কী করতে চাই, কেন করতে চাই।’

শ্রীলীলাকে সর্বশেষ দেখা গেছে উস্তাদ ভগত সিং সিনেমাতে। যেখানে তার সহ-অভিনেতা ছিলেন পবন কল্যাণ। সিনেমাটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে মাঝারি ধরনের প্রতিক্রিয়া পেয়েছে। আবার দুর্বল গল্প উল্লেখ করে সমালোচনা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments