Sunday, May 3, 2026
Homeআন্তর্জাতিকহরমুজ প্রণালিতে ২ জাহাজ জব্দ, দাবি ইরানের

হরমুজ প্রণালিতে ২ জাহাজ জব্দ, দাবি ইরানের

হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি জাহাজ থামিয়ে জব্দ করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ডস (আইআরজিসি)।

বার্তা সংস্থা এএফপি আজ বুধবার আইআরজিসির এক বিবৃতির বরাতে এ তথ্য জানায়।

বিবৃতিতে গার্ডস জানায়, ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী আজ সকালে হরমুজ প্রণালিতে দুটি নিয়ম লঙ্ঘনকারী জাহাজ শনাক্ত করে এবং থামিয়ে দেয়।’

এতে আরও বলা হয়, ‘দুটি অপরাধী জাহাজ আইআরজিসির নৌবাহিনী জব্দ করেছে এবং সেগুলোকে ইরানের উপকূলের দিকে নিয়ে গেছে।’

আইআরজিসির দাবি, ‘এমএসসি-ফ্রান্সেসকা’ নামের একটি ইসরায়েলি জাহাজ তারা শনাক্ত করে নিজেদের জিম্মায় নিয়েছে। ‘এপামিনোডাস’ নামে অন্য একটি জাহাজের বিরুদ্ধে সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলার অভিযোগ আনা হয়েছে।

গার্ডস বলেছে, প্রণালিতে ইরানের আরোপিত নিয়মবিধি লঙ্ঘন বা এই জলপথে ‘নিরাপদ যাতায়াতের পরিপন্থি’ কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।

তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে উপসাগরে প্রবেশ বা বের হতে জাহাজগুলোকে আগে অনুমতি নিতে হবে। স্বাভাবিক সময়ে এই পথ দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন করা হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পর থেকে ইরান খুব সীমিত সংখ্যক জাহাজকে চলাচলের অনুমতি দিচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments