Wednesday, April 29, 2026
Homeসারাদেশহাটহাজারীতে ২ মাসের শিশুকে হত্যা, বাবা গ্রেপ্তার

হাটহাজারীতে ২ মাসের শিশুকে হত্যা, বাবা গ্রেপ্তার

চা দিতে দেরি হওয়ায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে দুই মাস বয়সী শিশুকন্যাকে কোল থেকে কেড়ে নিয়ে আছড়ে হত্যা করেছেন বাবা। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মেহেরা আক্তার। সে মো. ওসমান গনি (৩০) ও সুমাইয়া আক্তার দম্পতির সন্তান।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রূপেন নাথ জানান, মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে স্থানীয়দের সহায়তায় চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজার এলাকা থেকে অভিযুক্ত ওসমান গনিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুমাইয়া আক্তারের কোলে শিশু মেহেরা ছিল। এ সময় ওসমান গনি স্ত্রীর কাছে চা চান। চা দিতে দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওসমান তার স্ত্রীর কোল থেকে শিশুকন্যাকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় দেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments