Friday, May 1, 2026
Homeসারাদেশরাত ৩টা পর্যন্ত দাপ্তরিক কাজ করেছেন প্রধানমন্ত্রী

রাত ৩টা পর্যন্ত দাপ্তরিক কাজ করেছেন প্রধানমন্ত্রী

রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে গভীর রাত পর্যন্ত অফিশিয়াল ও দলীয় গুরুত্বপূর্ণ কাজ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত তিনি কার্যালয়ে অবস্থান করে এসব কাজ করেন বলে জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন ও সেলিমা রহমান।

এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল শনিবার বিকেল থেকে গুলশান কার্যালয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম শুরু হয়। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments