Sunday, May 3, 2026
Homeসারাদেশনেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুরি উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।  

আজ সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে এসব ঘটনা ঘটে।

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকার ফেরিঘাট সংলগ্ন ধনু নদীর পাড়ে মাছ ধরার সময় বজ্রপাতে মো. আব্দুল মোতালিব (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবের গ্রামের বাসিন্দা ছিলেন।

দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামে বজ্রপাতে কৃষক মোনায়েম খাঁ পালান (৫৩) মারা যান।

এদিকে, দুপুর দেড়টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ছায়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিক মো. শুভ মণ্ডলের (৩৫) মৃত্যু হয়।

তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিঘির চর গ্রামের আফিকুল মণ্ডলের ছেলে ছিলেন।

ওসি মো. নাসির উদ্দিন বলেন, মাত্র চার ঘণ্টার ব্যবধানে তিনটি বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments