Friday, May 1, 2026
Homeসারাদেশগুলশানে ভারতীয় নারীর মরদেহ উদ্ধার

গুলশানে ভারতীয় নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানে শামিম সেলিম কাসিম নামে ৬৭ বছর বয়সী এক ভারতীয় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে বারিধারার পার্ক রোডের নিজ বাসা থেকে তাকে কন্টিনেন্টাল হাসপাতালে আনা হয়। মৃত শামিম সেলিম কাসিম ভারতের কাশ্মীরের বাসিন্দা ছিলেন।

হাসপাতাল থেকে ইস্যু করা মৃত্যু সনদ অনুযায়ী, তার মৃত্যুর কারণ হিসেবে ‘মৃত অবস্থায় পাওয়া গেছে’ বলে উল্লেখ করা হয়েছে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করার জন্য মরদেহের ময়নাতদন্ত করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments