Friday, May 1, 2026
Homeতথ্যপ্রযুক্তিশিক্ষার্থীদের জন্য টিকটকের নতুন ফিচার ‘ক্যাম্পাস হাব’

শিক্ষার্থীদের জন্য টিকটকের নতুন ফিচার ‘ক্যাম্পাস হাব’

টিকটক নতুন একটি ফিচার চালু করছে, যার নাম ‘ক্যাম্পাস হাব’। এই নতুন হাবে থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক গ্রুপ চ্যাট ও ব্যক্তিগত ফিড, যা শিক্ষার্থীদের ক্যাম্পাস কমিউনিটির সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করবে।

এমনকি তারা ছুটিতেও এই ফিচারের মাধ্যমে ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে পারবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

টেকক্রাঞ্চ জানায়, এই ফিচারটি টিকটকের আগের ক্যাম্পাস ভেরিফিকেশন ফিচারের ওপর ভিত্তি করে তৈরি, যা গত আগস্টে চালু হয়েছিল। ওই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করতে পারত এবং একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খুঁজে পেত। এই সুবিধাটি চালু আছে ছয় হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ে।

টেকক্রাঞ্চ জানায়, যখন কোনো ব্যবহারকারী তার শিক্ষার্থী পরিচয় নিশ্চিত করতে পারবে, তখন ক্যাম্পাস হাব ব্যবহার করতে পারবে।

এখানে শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে গ্রুপ চ্যাট করতে পারবে, যেখানে সর্বোচ্চ ৩০০ জন পর্যন্ত সদস্য থাকতে পারবে। এই চ্যাটগুলো কেবল একই প্রতিষ্ঠানের যাচাইকৃত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

টিকটক বলছে, রিইউনিয়ন বা দেখা করার পরিকল্পনা এবং ছুটির সময়ও যোগাযোগ রাখতে এই চ্যাট ব্যবহার করা যাবে।

টিকটক আরও জানিয়েছে, নতুন কলেজ ফিডে ব্যবহারকারীরা এমন কনটেন্ট দেখতে পাবে, যা তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পোস্ট করেছে বা তাদের প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত।

এর মাধ্যমে শিক্ষার্থীরা যেখানেই থাকুক না কেন, ক্যাম্পাস লাইফ, ট্রেন্ড এবং আপডেটের সঙ্গে যুক্ত থাকতে পারবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments