Sunday, May 3, 2026
Homeসারাদেশবাংলাদেশ ও নেপালের ৩৭ আলোকচিত্রীকে সম্মাননা, ডেইলি স্টারের দুজন

বাংলাদেশ ও নেপালের ৩৭ আলোকচিত্রীকে সম্মাননা, ডেইলি স্টারের দুজন

ফটোসাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইম্পেরিয়াল ফটোজার্নালিস্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন বাংলাদেশ ও নেপালের মোট ৩৭ জন আলোকচিত্রী। 

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে দ্য ডেইলি স্টারের দুই আলোকচিত্রী রাশেদ সুমন ও ফিরোজ আহমেদ রয়েছেন।

গতকাল শুক্রবার রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে ‘ফটোজার্নালিস্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬ উদযাপন পরিষদ’ এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ২৭ জন এবং নেপালের ১০ জন ফটোসাংবাদিককে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয়।

এছাড়া ফটোসাংবাদিকতায় দীর্ঘ ৫৭ বছরের অবদানের জন্য রয়টার্সের ফটোসাংবাদিক রফিকুল রহমানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, দ্য নিউ নেশনের ম্যানেজিং এডিটর ও ক্রীড়ালোকের স্পোর্টস এডিটর আরশাদ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন। 

ন্যাশনাল ফোরাম অব ফটোজার্নালিস্ট নেপালের সভাপতি প্রদীপ রাজ ওনতার নেতৃত্বে নেপালের ১০ সদস্যের প্রতিনিধি দলও অনুষ্ঠানে অংশ নেয়। সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ থেকে সম্মাননা পাওয়া অন্যান্য ফটোসাংবাদিকরা হলেন মোহাম্মদ পনির হোসেন (রয়টার্স), কে এম আসাদ (ইন্ডিপেন্ডেন্ট), শুভ্র কান্তি দাস (প্রথম আলো), মনিরুজ্জামান (এএফপি), মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), মো. সাজিদ হোসেন (প্রথম আলো), সনি রামানি (নিউ এজ), রোহেত আলী রাজীব (বাংলাদেশ প্রতিদিন), মঈনউদ্দিন আহমেদ (দ্য নিউ নেশন), দীপু মালাকার (প্রথম আলো), মামুনুর রশিদ (দৈনিক সমকাল), আবদুল গনি (দৈনিক ইত্তেফাক), মশিউর রহমান সুমন (ক্রীড়ালোক), মোশাররফ হোসেন ভুবন (দেশ রূপান্তর), মো. হাসান (আজকের পত্রিকা), হাবিবুর রহমান (সারাবাংলা ডটনেট), জাহিদুল ইসলাম সজল (আজকের পত্রিকা), মো. সৌরভ (নিউ এজ), শামসুল হক রিপন (দেশকাল নিউজ), এস এম নাসির (চ্যানেল আই), রিয়াজ আহমেদ সুমন (ডেইলি সান), মনিরুল ইসলাম সবুজ (দৈনিক নয়াদিগন্ত), ইন্দ্রজিৎ কুমার ঘোষ (খবরের কাগজ), আল আমিন লিওন (দৈনিক আমাদের সময়) ও শরীফ সারোয়ার (আন্ডারওয়াটার ফটোগ্রাফি)।

নেপাল থেকে সম্মাননা পাওয়া ১০ জন আলোকচিত্রী হলেন প্রদীপ রাজ ওনতা, লেখা বাহাদুর শ্রেষ্ঠ, ঘনশ্যাম শ্রেষ্ঠ, প্রবীণ কুলুং রাই, মুকুন্দ বাহাদুর কালিকোটে, হরিশ সিং নাগান, অনুপ প্রধান, রাম শরণ মহারজান, প্রেম বাহাদুর থাপা ও উদভ কুমার শ্রেষ্ঠ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments