Sunday, May 3, 2026
Homeখেলা‘প্রথমে রোহিত ভাই, তারপর ধোনি ভাই...’, ছবির পেছনের গল্প শোনালেন সূর্যকুমার

‘প্রথমে রোহিত ভাই, তারপর ধোনি ভাই…’, ছবির পেছনের গল্প শোনালেন সূর্যকুমার

চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের লড়াইয়ের ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন সূর্যকুমার যাদব। সেই ছবিতে তার সঙ্গে ছিলেন রোহিত শর্মা ও এমএস ধোনি। ক্যাপশনে সূর্য লেখেন, ‘গ্রুপ ডিপি পেয়ে গেছি; শুধু গ্রুপের জন্য সুন্দর একটি নাম প্রস্তাব করো।’ টি-টোয়েন্টিতে তিন প্রজন্মের ভারতের তিন সফল অধিনায়কের এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

একই ফ্রেমে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী তিন অধিনায়ককে দেখে ভক্তরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। এমনকি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সূর্যের সেই পোস্টে মন্তব্য করে এই ত্রয়ীর নাম দেয় ‘দ্য কাপ-টানস’ (The CUP-TAANS)।

আইপিএলে চেন্নাইয়ের সঙ্গে ম্যাচ শেষে সেই বিশেষ মুহূর্তটি নিয়ে খোলামেলা কথা বলেন সূর্যকুমার, ‘আমার কাছে এটি ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। যখন ক্রিকেট খেলা শুরু করি, তখন স্রেফ ভারতের হয়ে জেতার কথা ভাবতাম। কখনো ভাবিনি দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাব। কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় সেই সুযোগ এসেছে।’

আহমেদাবাদের স্মৃতি মনে করিয়ে দিয়ে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমরা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি, যেখানে ২০২৩ সালে আমরা জিততে পারিনি। সেই স্মৃতি আমার কাছে সবসময় খুব মূল্যবান হয়ে থাকবে। শুধু আমার কাছে নয়, সারা বিশ্বের ভারতীয়দের জন্যই সেটি ছিল এক বিশেষ মুহূর্ত।’

এই ছবির ফ্রেম আগেই পরিকল্পনা করে রেখেছিলেন সূর্যকুমার, ‘চেন্নাইয়ের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলার সময় আমার মাথায় এল—যদি ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা আগের দুই অধিনায়কের সঙ্গে আমার একটি ছবি থাকে, তবে কেমন হয়? ২০২৪-এ জেতা অধিনায়ক (রোহিত) সেখানে আছেন, ধোনি ভাইও আছেন, আর আমি তো আছিই। এটা আমার জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে ভেবেই ছবিটার পরিকল্পনা করি।’

‘চেন্নাইয়ে আসার পর সুযোগটা কাজে লাগাতে চেয়েছি। আমি প্রথমে গিয়ে রোহিত ভাইকে জিজ্ঞেস করলাম। তিনি রাজি হওয়ার পর মাহি (ধোনি) ভাইকেও জিজ্ঞেস করলাম। দুজনেই যখন রাজি হলেন, আমি আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত ছবিটা তুলে নিলাম। এটি সত্যিই অনেক স্পেশাল।’

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments