Sunday, May 3, 2026
Homeসারাদেশসিলেটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৮

সিলেটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৮

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ রোববার সকাল ৬টার দিকে তেঁলিবাজার এলাকায় একটি কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী একটি ট্রাকের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় চারজন ঘটনাস্থলেই মারা যান। বাকি চারজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে। 

তারা হলেন– সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত ফখরুল আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেঁততি গ্রামের বসির মিয়ার মেয়ে মোছা. মুন্নি (২৬), উপজেলার ভাটিপাড়া নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫), ধর্মপাশা উপজেলার সরিবা গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী নার্গিস (৪৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারার সুরত আলীর ছেলে মো. বদরুল জামান (৪০) ও একই উপজেলার শিবপুর গ্রামের কুটির বিশ্বাসের ছেলে পাণ্ডব বিশ্বাস (২০)। 

বাকি দুজনের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মঞ্জুরুল আলম নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments