Sunday, May 3, 2026
Homeসারাদেশ১৫ ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

১৫ ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনজুর মোর্শেদ চৌধুরী সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এই কর্মকর্তাদের সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

এই কর্মকর্তারা হলেন—এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, ঢাকা সিআইডির ডিআইজি মো. হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের (টিআর) ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) মো. হায়দার আলী খান, খুলনা পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) মো. মাহবুবুর রহমান ভূইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন, ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রফিকুল হাসান গনি।

এ তালিকায় আছে আছেন ঢাকা নৌ-পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি, সিআইডি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মো. মজিদ আলী,  ঢাকা পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, ঢাকা রেল পুলিশের ডিআইজি মো. গোলাম রউফ খান, রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম ও রেল পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফারহাত আহমেদ।

অবসরে পাঠানো এই কর্মকর্তারা আইন অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments