Wednesday, July 22, 2026
Homeযুক্তরাষ্ট্র সমঝোতা লঙ্ঘন করলে চুক্তি মানবে না ইরান

যুক্তরাষ্ট্র সমঝোতা লঙ্ঘন করলে চুক্তি মানবে না ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার শর্ত ওয়াশিংটন লঙ্ঘন করতে থাকলে তেহরানও আর ওই সমঝোতার বাধ্যবাধকতা মানবে না বলে সতর্ক করেছে ইরান।

পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ইসলামাবাদ সমঝোতার প্রসঙ্গ উল্লেখ করে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি শুক্রবার নিউইয়র্কে এ কথা বলেন।

আজ শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার আগে গত এপ্রিলে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে সম্প্রতি হরমুজ প্রণালি ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এতে যুদ্ধের স্থায়ী সমাধানের লক্ষ্যে নির্ধারিত আলোচনাও হুমকির মুখে পড়েছে।

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে বলে ঘোষণা দিলেও ইরানের সঙ্গে আলোচনা চলবে বলে জানান।

ইরাভানি বলেন, ‘ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে বড় পরিসরে সামরিক হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র নিজেদের প্রতিশ্রুতি ভেঙেছে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি ঠিকমতো পালন করলে ইরানও সমঝোতা মেনে চলবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments