Wednesday, April 29, 2026
Homeসারাদেশকুষ্টিয়ায় বাউল শফি মণ্ডলের বাড়িতে পুলিশি পাহারা

কুষ্টিয়ায় বাউল শফি মণ্ডলের বাড়িতে পুলিশি পাহারা

নিরাপত্তা শঙ্কায় বাউল শফি মণ্ডলের গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে দরবারে হামলা করে পীর আব্দুর রহমান শামীমকে হত্যার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

হামলার ঘটনাস্থল থেকে বাউল শফির বাড়ি ৪-৫ কিলোমিটার দূরে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার দুপুরে ফিলিপনগরের ওই দরবারে হামলার পর রাতেই শফি মণ্ডলের বাড়িতে পুলিশ সদস্যরা অবস্থান নেন। গতকাল রোববার ও আজ সোমবারও তাদের সেখানে অবস্থান করতে দেখা গেছে।

শফি মণ্ডল বলেন, ‘পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি আমার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন করা হয়েছে, সে বিষয়টি আমার জানা নেই।’

ওসি আরিফুর বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর বাইরে আর কোনো কারণ নেই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, দরবারে হামলায় নিহত আব্দুর রহমান শামীমের বক্তব্যের সময় তার বাম পাশে একটু দূরে বসে ছিলেন শফি মণ্ডল। 

এ বিষয়ে জানতে চাইলে শফি মণ্ডল বলেন, ‘আমি একজন সাধক ও লালন দর্শনের অনুসারী। গানের প্রয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। দেড় বছর আগে গানের প্রয়োজনেই আমি ওই দরবারে গিয়েছিলাম। আদর্শগতভাবে তার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments