Monday, May 4, 2026
Homeসারাদেশইতালিতে ভাইকে হত্যার পর পরিবারকে ভিডিও কল, দেখালেন মরদেহ

ইতালিতে ভাইকে হত্যার পর পরিবারকে ভিডিও কল, দেখালেন মরদেহ

ইতালির লেচ্চে শহরে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে নয়ন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। 

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত বড় ভাই হুমায়ুন শেখ (২৭) ভিডিও কলে বাংলাদেশে থাকা স্বজনদের রক্তাক্ত মরদেহ দেখান বলে জানা গেছে।

নিহত নয়ন ও অভিযুক্ত হুমায়ুন মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং এলাকার দেলোয়ার শেখের ছেলে। তারা দুজনেই ইতালিতে বসবাস করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে লেচ্চে শহরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে নয়নকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পরপরই হুমায়ুন ভিডিও কলে মুন্সীগঞ্জে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন এবং ভাইকে হত্যার বিষয়টি স্বীকার করেন। এসময় ভিডিও স্ক্রিনে নয়নের রক্তাক্ত মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। 

ঘটনার খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন শেখকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক প্রবাসী বাংলাদেশি যুবকের হাতে তার ভাই খুন হওয়ার খবর আমরা পেয়েছি। এর আগে নিহতের স্ত্রী পারিবারিক কলহের জেরে একটি অভিযোগ দায়ের করেছিলেন। তবে যেহেতু ঘটনাস্থল দেশের বাইরে, তাই এই ঘটনায় স্থানীয় পুলিশের আইনগত কিছু করার সুযোগ নেই।

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments