Sunday, May 3, 2026
Homeআন্তর্জাতিকইরান ইস্যুতে পাকিস্তান সফর বাতিল, চাইলেই তারা কল করতে পারে: ট্রাম্প

ইরান ইস্যুতে পাকিস্তান সফর বাতিল, চাইলেই তারা কল করতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সফর বাতিলের বিষয়টি ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে ট্রাম্প বলেন, সফর বাতিলের অর্থ এই নয় যে, যুক্তরাষ্ট্র আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা এখনো সে বিষয়ে ভাবিনি।’

ফক্স নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা যখনই চাইবে আমাদের কল করতে পারে।’

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শনিবার সন্ধ্যায় ইসলামাবাদ ত্যাগ করেন বলে জানায় বার্তাসংস্থা এএফপি।

সফর বাতিলের কারণ ব্যাখ্যা করে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ভ্রমণে খুব বেশি সময় নষ্ট হচ্ছিল, কাজও অনেক বেশি!’

তিনি দাবি করেন, ‘এছাড়া ইরানের নেতৃত্বের ভেতরেও প্রচণ্ড কোন্দল ও বিভ্রান্তি রয়েছে। কে দায়িত্বে আছে, তা কেউ জানে না—তারা নিজেরাও না।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments