Sunday, May 3, 2026
Homeখেলাটস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার মেঘাচ্ছন্ন আবহাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।

সিরিজ জয়ের লক্ষ্যে আগের ম্যাচের একাদশ থেকে মাত্র একটি পরিবর্তন এনেছে স্বাগতিক টাইগাররা। চোট পাওয়া পেসার তানজিম হাসান সাকিবের পরিবর্তে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

সমতায় ফেরার আশায় একাদশে দুটি পরিবর্তন এনেছে নিউজিল‍্যান্ড। বাদ পড়েছেন ম‍্যাথু ফিশার ও বেন লিস্টার। দলে ফিরেছেন জেইডেন লেনক্স ও বেন সিয়ার্স।

চট্টগ্রামে সিরিজের উদ্বোধনী ম্যাচে ৬ উইকেটের দুর্দান্ত জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি একটি বলও মাঠে না গড়িয়ে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।

মিরপুরেও বৃষ্টি এখন একটি বড় শঙ্কার কারণ, যেহেতু খেলা চলাকালীন বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, রিপন মণ্ডল ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: কাটেনে ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লেভার (উইকেটরক্ষক), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেইডেন লেনক্স ও বেন সিয়ার্স।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments