Sunday, May 3, 2026
Homeসারাদেশনেত্রকোণায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নেত্রকোণায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নেত্রকোণার পূর্বধলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে দুর্গাপুর-ময়মনসিংহ মহাসড়কের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আইনাল হকের (৫০) বাড়ি পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডহর গ্রামে। নিহত আরেক জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, অটোরিকশাটি শ্যামগঞ্জ থেকে পূর্বধলার দিকে যাচ্ছিল। এ সময় দুরগাপুর থেকে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে ইলাশপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আইনাল হক নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা পূর্বধলা থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। গুরুতর আহত আরও একজনকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত আইনাল হকের ছোট ভাই মোল্লা মিয়া (৪৫) আহত হয়েছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে উভয় চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments