Thursday, July 23, 2026
Homeঅপরাধপুকুরে ডুবে বগুড়া ও মাগুরায় ৫ শিশুর মৃত্যু

পুকুরে ডুবে বগুড়া ও মাগুরায় ৫ শিশুর মৃত্যু

পুকুরে ডুবে বগুড়ার কাহালু উপজেলায় ভাই-বোনসহ তিন শিশু এবং মাগুরার মোহাম্মদপুর উপজেলায় দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

বগুড়া

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বগুড়ার কাহালু উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলোগুচ্ছগ্রামের বাসিন্দা মো. ফারুকের ছেলে মো. ফাহিম (৮), তার বোন সুরাইয়া খাতুন (৬) এবং প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো এবং কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. আরজু আহমেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আরজু আহমেদ জানান, দুপুর ১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে পরিবারকে না জানিয়ে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় তিন শিশু।

আইনি প্রক্রিয়া শেষে তিন শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এসআই ব্রজেন চন্দ্র মাহাতো।

মাগুরা

এদিকে আজ সকাল সাড়ে ৯টার দিকে মাগুড়ার মোহাম্মদপুর উপজেলার মৌশা গ্রামে

পুকুরে ডুবে মারা যায় দুই চাচাতো বোন। 

নিহতরা হলো—আসিনুর রহমানের মেয়ে রাফিয়া খাতুন (২) ও আলিনুর রহমানের মেয়ে রাইশা খাতুন (৩)। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। 

পরিবার সূত্রে জানা যায়, সকালে নাস্তা করার পর বাড়ি বাইরে খেলছিল শিশু দুটি। এরপর দীর্ঘ সময় তাদের খুঁজে পাননি স্বজনরা। এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে ভাসতে দেখা যায় শিশু দুটিকে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments