Friday, May 1, 2026
Homeখেলাবুলবুল ভাইকে কল দিয়ে বুঝলাম আমিও ব্লকড: তামিম

বুলবুল ভাইকে কল দিয়ে বুঝলাম আমিও ব্লকড: তামিম

সাবেক অধিনায়ক হিসেবে ‘ক্যাপ্টেন্স কার্ড’ গ্রহণ করার জন্য আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল। কারণ সদ্য সাবেক বিসিবি সভাপতি বুলবুল নতুন বোর্ড প্রধান তামিমকে ফোনে ব্লকড করে রেখেছেন। কার্ড বিতরণ আয়োজনে তামিম নিজেই এই তথ্য দিয়েছেন।

কয়েকদিন আগে বুলবুলের বোর্ড ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি তৈরি করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এই সিদ্ধান্ত না মেনে নিজেকে একমাত্র বৈধ সভাপতি দাবি করে বিবৃতি দিয়েছিলেন বুলবুল। কিন্তু আইসিসি তামিমের বোর্ডকে অনুমোদন দেওয়ায় লড়াই করতে পারেননি বুলবুল। 

৭ এপ্রিল দায়িত্ব নেওয়ার ১০ দিনের মধ্যেই সাবেক অধিনায়কদের সম্মানিত করার আয়োজন করেন তামিম, যিনি নিজেও একজন সাবেক অধিনায়ক। ১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপের অধিনায়ক হওয়ায় এই আয়োজনে কার্ড তৈরি ছিলো বুলবুলেরও। কিন্তু তার সঙ্গে যোগাযোগই সম্ভব হয়নি বিসিবির। 

তামিম জানান, সবাইকেই তিনি নিজে ফোন করে দাওয়াত করার চেষ্টা করেছেন কিন্তু নানা পরিস্থিতির কারণে কয়েকজন আসতে পারেননি, ‘আজকে অনেকেই আসে নাই বিভিন্ন পরিস্থিতির কারণে। আমি সবার সঙ্গেই কথা বলার চেষ্টা করেছি। মাশরাফি ভাই,সাকিবকে কল দিয়েছি। (নাঈমুর রহমান) দুর্জয় ভাইয়ের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি যেহেতু উনি একটা পরিস্থিতিতে (কারাগারে) আছেন। উনার স্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়েছে, উনাকে অবগত করেছি। বলেছি কার্ডটা পরিবারের কাছে পাঠিয়ে দেব। আমি বুলবুল ভাইকে কল করেছি, উনাকে মেসেজ ওপাঠিয়েছি তারপরে উপলব্ধি করলাম যে আমিও ব্লকড (ফোনে/হোয়াটসঅ্যাপে ব্লকড)। উনার সঙ্গে যোগাযোগ হয়নি।’

যারা আসতে পারেননি তারা যেকোনো সময় কার্ড গ্রহণ করতে পারবেন বলে জানান বিসিবি প্রধান, ‘আমি একটা জিনিস বলতে চাই এই কার্ডগুলা আপনাদের জন্য রেডি আছে প্লিজ প্লিজ আমাদের থেকে আপনাদের থেকে সুবিধাজনক সময়ে নিয়ে নিবেন।’

তামিমের দেওয়া তথ্য মতে, এই কার্ডের মাধ্যমে দেশে ও বিদেশে বাংলাদেশের খেলা হলে বিনামূল্যে মাঠে প্রবেশের অধিকার পাবেন তারা। থাকবে ভিভিআইপি কার পার্কিং সুবিধা, স্বাস্থ্য বীমা এবং ২৪ ঘণ্টা বিসিবির চিকিৎসকদের সাহায্য নেওয়ার সুযোগ। এছাড়াও বিসিবি আরও উন্নতি করলে তাদের সুবিধা আরও বাড়ানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments