Friday, May 1, 2026
Homeসারাদেশব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

রাজধানীর কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

গত মঙ্গলবার বিকেলে সাধারণ পোশাকে ব্যারাক থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ।

৩২ বছর বয়সী রাকিবুলকে সবশেষ গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দেখা গিয়েছিল।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাকিবুল কাঠালবাগান এলাকার ব্যারাক থেকে রাতে থানায় ডিউটিতে যাওয়ার উদ্দেশে রওনা হন। কিন্তু তিনি থানায় পৌঁছাননি। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ওসি ফজলে আশিক বলেন, ‘এসআই নিখোঁজের বিষয় নিয়ে আমরা কাজ করছি। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

তিনি জানান, রাকিবুলের খোঁজ চেয়ে কলাবাগান থানা থেকে দেশের সব থানায় একটি বেতার বার্তা পাঠানো হয়েছে। তার বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এসআই রাকিবুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপ্তা গ্রামে।

পুলিশের দেওয়া বর্ণনা অনুযায়ী, রাকিবুলের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৮ ইঞ্চি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments