Wednesday, May 6, 2026
Homeসারাদেশলালমনিরহাট ও কুড়িগ্রামে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

লালমনিরহাট ও কুড়িগ্রামে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

লালমনিরহাট ও কুড়িগ্রামে পৃথক বজ্রপাতের ঘটনায় দুজন কৃষক মারা গেছেন।

আজ বুধবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারী এবং কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বদিজামালপুর গ্রামে ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন—লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারী গ্রামের ইউসুফ আলী (৩৮) ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বদিজামালপুর গ্রামের ওবায়দুল হক (৫৪)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওসমান গনি ও নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান দ্য ডেইলি স্টারকে ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ সকাল থেকে কালীগঞ্জের দক্ষিণ ভোটমারী গ্রামের কৃষক ইউসুফ আলী নিজের ভুট্টাখেতে কাজ করছিলেন। দুপুরের দিকে শুরু হওয়া বৃষ্টি সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রায় একই সময়ে নাগেশ্বরীর বদিজামালপুর গ্রামে নিজের জমিতে বোরো ধান কাটছিলেন ওবায়দুল হক। হঠাৎ করে বৃষ্টি শুরুর পর বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments