Wednesday, April 29, 2026
Homeবিনোদনশ্রদ্ধা কাপুর-নোরা ফাতেহির বিরুদ্ধে মাদক মামলার প্রমাণ পায়নি পুলিশ

শ্রদ্ধা কাপুর-নোরা ফাতেহির বিরুদ্ধে মাদক মামলার প্রমাণ পায়নি পুলিশ

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি ২০২২ সালের আলোচিত মাদক মামলা থেকে স্বস্তি পেতে যাচ্ছেন। মুম্বাই পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের মতো কোনো তথ্য পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই মামলায় সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি ওরি, সিদ্ধান্ত কাপুর ও রাজনীতিক জিসান সিদ্দিকীর নামও এসেছিল। তারাও এই মামলায় ক্লিন চিট পেতে পারেন বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত ২০২২ সালের আগস্টে। তখন মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও অ্যান্টি-নারকোটিক্স সেল অভিযান চালিয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী মোহাম্মদ সেলিম মোহাম্মদ সুহাইল শেখকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে প্রায় ১ লাখ ১৯ হাজার রুপির মেপহেড্রোন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত দাবি করেন, তিনি বিভিন্ন পার্টিতে মাদক সরবরাহ করতেন, যেখানে কিছু পরিচিত ব্যক্তিও উপস্থিত ছিলেন। এরপর তদন্তে কয়েকজন তারকার নাম উঠে আসে।

২০২৫ সালে শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহিসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তদন্ত শেষে পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ সূত্র জানিয়েছে, একটি সম্পূরক চার্জশিট প্রস্তুত করা হচ্ছে। সেখানে মূল অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চালু থাকবে, কিন্তু তারকাদের নাম অন্তর্ভুক্ত করার মতো যথেষ্ট প্রমাণ নেই।

এই মামলাটি শুরু থেকেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল, কারণ এতে বলিউডের পরিচিত মুখদের নাম জড়িয়ে যায়। তবে তদন্তে প্রমাণের অভাবে তাদের নাম বাদ দেওয়ায় বিষয়টি এখন অনেকটাই পরিষ্কার হয়েছে।

এদিকে, মাদক চক্রের সঙ্গে সরাসরি জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলতে থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments