Sunday, May 3, 2026
Homeসারাদেশসংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ

সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ শনিবার দুপুরে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বেলা ১১টার দিকে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, নুসরাতের মনোনয়নপত্রটি আগামীকাল (রোববার) নির্বাচন কমিশনে তোলা হবে। এরপর কমিশন আইনগত দিকগুলো পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করা হবে।

৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ২১ এপ্রিল। ওই দিন নির্ধারিত সময় বিকেল ৪টার ১৯ মিনিট পরে নির্বাচন কমিশনের ডিসপাস শাখায় মনোনয়নপত্র জমা দিতে যান নুসরাত তাবাসসুম। সময় পার হয়ে যাওয়ায় তখন রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি।

পরে নুসরাত তাবাসসুম উচ্চ আদালতের দ্বারস্থ হন। গত সোমবার ২৭ এপ্রিল হাইকোর্ট তার মনোনয়নপত্র গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্যের নাম ও ঠিকানা উল্লেখ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments