Friday, May 1, 2026
Homeসারাদেশসৌর ও জলবিদ্যুৎ খাতে বাংলাদেশ-ভুটানের যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা

সৌর ও জলবিদ্যুৎ খাতে বাংলাদেশ-ভুটানের যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ কার্যকর অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার মাধ্যমে আঞ্চলিক সম্ভাবনাকে কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জির সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে সৌর ও জলবিদ্যুৎ খাতে যৌথ উদ্যোগ গুরুত্ব পায়। বাণিজ্যমন্ত্রী বলেন, সীমান্তবর্তী এলাকায় স্বল্প দূরত্বে জল বিদ্যুৎকেন্দ্র স্থাপন পারস্পারিকভাবে লাভজনক হতে পারে।

এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও পারস্পারিক বাণিজ্য মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা সম্ভাবনার তুলনায় অত্যন্ত কম।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা অপরিহার্য বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানিয়ে ভুটানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে ভুটানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বেশ নিবিড়। এ সম্পর্ক আরও জোরদারে তারা আগ্রহী।

তিনি বলেন, বাংলাদেশের বুড়িমারী সীমান্ত থেকে ভুটানের দূরত্ব ১০০ কিলোমিটারের কাছাকাছি। নিকটবর্তী দেশ হওয়ায় দুদেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সুবিধাজনক ও লাভজনক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments