Wednesday, May 6, 2026
Homeআন্তর্জাতিক১০৬ আসনে জয় নিশ্চিত বিজেপির, আরও ১০০ আসনে এগিয়ে

১০৬ আসনে জয় নিশ্চিত বিজেপির, আরও ১০০ আসনে এগিয়ে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫৪টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে ১০৬টি আসনে বিজেপি এবং ৪৪টি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এছাড়াও কংগ্রেস ২টি ও আম জনতা উন্নয়ন পার্টি ২ আসনে জয়লাভ করেছে।

২৯৩টি আসনের মধ্যে ফলাফল ঘোষণা করা আসন ছাড়াও বিজেপি এখন পর্যন্ত ১০০ আসনে এগিয়ে রয়েছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৩৭টি আসনে। সরকার গঠনের জন্য প্রয়োজন ন্যূনতম ১৪৮টি আসন।

পশ্চিমবঙ্গে বিজেপি দীর্ঘদিনের নেতা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে বড় ধরনের প্রচারণায় নামে। ২০১১ সাল থেকে রাজ্যের ক্ষমতায় আছেন তৃণমূল কংগ্রেসের নেতা মমতা।

রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী এএফপিকে বলেন, ‘গোটা দেশ পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলের দিকে নজর রাখছে। এই প্রতিযোগিতা ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে।’

নির্বাচনের আগে ভোটার তালিকা সংস্কারের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। এতে লাখো মানুষ ভোট দেওয়ার যোগ্যতা হারান। সমালোচকদের ভাষ্য, এতে প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বেশি প্রভাবিত হয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের প্রার্থী, এজেন্ট, নেতা–কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’

এর আগে ভোট গণনার আগে মমতা দাবি করেন, তার দল জিতবে। ‘বিজেপি আসছে না’, দাবি করেন তিনি।

এদিকে, পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments