Wednesday, April 29, 2026
Homeআন্তর্জাতিকট্রাম্প বেশি কথা বলেন: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

ট্রাম্প বেশি কথা বলেন: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ।

আজ শনিবার তুরস্কের আনাতোলিয়ায় ডিপ্লোম্যাটিক ফোরামের বৈঠকের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি ট্রাম্পের বিভিন্ন সম্পর্কে মন্তব্য করেন।

বুধবারের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্র ‘আবার বোমা হামলা শুরু করবে’—ট্রাম্পের এমন হুমকির বিষয়ে জানতে চাইলে খতিবজাদেহ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ‘বেশি কথা বলেন’।

ইরানি এই উপমন্ত্রী বলেন, ‘তিনি (ট্রাম্প) একই বক্তব্যে পরস্পরবিরোধী কথা বলেন। তিনি আসলে কী বোঝাতে চান, তা আমি জানি না।’

খতিবজাদেহ আরও বলেন, ‘ইরান বিশ্বাস করে “যুদ্ধ কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে না।” তবে আক্রান্ত হলে ইরান নিজেকে রক্ষা করতে প্রস্তুত।’

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ইরানের শেষ সেনা বেঁচে থাকা পর্যন্ত লড়াই চলবে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই পক্ষ একটি অভিন্ন ফ্রেমওয়ার্কে একমত না হওয়া পর্যন্ত কোনো বৈঠক হতে পারে না।

খতিবজাদেহ বলেন, ‘যতক্ষণ না আমরা আলোচনার কাঠামো নিয়ে একমত হচ্ছি, ততক্ষণ আমরা কোনো তারিখ নির্ধারণ করতে পারি না।’

জোর দিয়ে তিনি বলেন, ‘আলোচনায় ইরান যা কিছুতেই সম্মত হোক না কেন, তা অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের অধিকারকে সমুন্নত রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে কোনো নতুন নিয়ম মেনে নেবে না কিংবা নিজের অধিকারের বিষয়েও ছাড় দেবে না।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments