Tuesday, May 5, 2026
Homeআন্তর্জাতিকপশ্চিমবঙ্গের ২৯৩ আসনে ভোট গণনা চলছে

পশ্চিমবঙ্গের ২৯৩ আসনে ভোট গণনা চলছে

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে আজ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ সোমবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। 

বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস (টিএমসি) ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নামলেও বড় জয়ের প্রত্যাশা করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

চলতি বছরের ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে একটিতে অনিয়মের অভিযোগে ভোট বাতিল করায় আজ ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা করা হবে। কলকাতার প্রধান কেন্দ্রসহ ২৩টি জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে চলছে এই ভোট গণনা।

গণনা প্রক্রিয়ার শুরুতে প্রথমে পোস্টাল ব্যালট ও পরে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেওয়া ভোটগুলো যাচাই করা হবে।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ভোট গণনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের কেন্দ্রগুলোতে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু কিউআর কোড সম্বলিত পরিচয়পত্র থাকা অনুমোদিত ব্যক্তিরাই গণনা কেন্দ্রে ঢোকার অনুমতি পাচ্ছেন। 

গত ২ মে কমিশন অতিরিক্ত ১৬৫ জন গণনা পর্যবেক্ষক ও ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোট কারচুপির আশঙ্কার অভিযোগ তোলার পর কমিশন এমন কড়া পদক্ষেপ নেয়।

এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে রেকর্ড পরিমাণ ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট পড়েছে ৯২ দশমিক ৮ শতাংশ।

দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট পড়েছে ৯১ দশমিক ৪৭ শতাংশ, যা স্বাধীনতার পর থেকে এই রাজ্যে সর্বোচ্চ ভোটদানের রেকর্ড।

পশ্চিমবঙ্গের মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাটট্রিক হবে নাকি বিজেপি প্রথমবারের মতো এই রাজ্যের দখল নেবে, সেটাই এখন বড় প্রশ্ন।

এদিকে গত নির্বাচনে আসন সংখ্যার নিরিখে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া বামফ্রন্ট ও কংগ্রেস জোটও এবারের লড়াইয়ে নিজেদের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করছে। এক মাসব্যাপী দীর্ঘ প্রচারণার পর আজ জানা যাবে কার মাথায় উঠছে পশ্চিমবঙ্গের মুকুট।

পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরির নির্বাচনের লড়াইয়ের ফলাফলও জানা যাবে আজ।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments