Tuesday, May 5, 2026
Homeসারাদেশযুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মৃতদেহ দেশে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মৃতদেহ দেশে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মৃতদেহ আজ সকালে ঢাকায় পৌঁছেছে। বিমানবন্দরে পরিবারের সদস্য ও সরকারি কর্মকর্তারা তার মৃতদেহ গ্রহণ করেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, ‘এমিরেটসের একটি ফ্লাইটে সকাল ৮টা ৪০ মিনিটে লিমনের মৃতদেহ ঢাকা বিমানবন্দরে পৌঁছায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারি কর্মকর্তারা মৃতদেহটি গ্রহণ করেন।’

এর আগে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় গতকাল (৩ মে) রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিমনের মৃতদেহ দেশের উদ্দেশে পাঠানো হয়।

গত ৩০ এপ্রিল স্থানীয় সময় দুপুর ২টার দিকে টাম্পা বে এলাকার একটি ইসলামিক সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানাজায় অংশ নেন।

২৭ বছর বয়সী জামিল লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি এবং একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরে তাদের এক বন্ধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে লিমনের রুমমেট ও মার্কিন নাগরিক হিশাম আবুঘারবিহকে তার পারিবারিক বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

হিলসবরো কাউন্টি শেরিফ অফিস জানায়, সন্দেহভাজন হিশামকে জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে কয়েকটি কালো রঙের পলিথিন ব্যাগে লিমনের খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়।

লিমনের মৃতদেহ উদ্ধারের দুদিন পর, ২৬ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে ম্যানগ্রোভ বন এলাকায় কায়াকিং করার সময় কয়েকজন জেলে একটি কালো পলিথিন দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনের ভেতর থেকে খণ্ডিত মানবদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

পরে ৩০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে হিলসবরো কাউন্টি শেরিফ নিশ্চিত করেন যে উদ্ধার হওয়া ওই খণ্ডিত মৃতদেহটি নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments