চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১১৩টি হজ ফ্লাইটে মোট ৪৪ হাজার ৯৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এছাড়া হজে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতদের সবাই পুরুষ। তাদের মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিন থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় সর্বমোট ৪৪ হাজার ৯৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪,০৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪০ হাজার ৮৮৪ জন।

