Friday, May 1, 2026
Homeসারাদেশস্কুল ছুটির পর বাসায় যাওয়ার অপেক্ষায় ছিল শিশু, কাভার্ড ভ্যানচাপায় নিহত

স্কুল ছুটির পর বাসায় যাওয়ার অপেক্ষায় ছিল শিশু, কাভার্ড ভ্যানচাপায় নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কাভার্ড ভ্যানচাপায় এক শিশু নিহত হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার আনসার রোড–শ্রীপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) লুতফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তানভীর ইসলাম আরিয়ান (৬) সজল ইসলামের ছেলে ও কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

এসআই লুতফুর রহমান বলেন, স্কুল ছুটির পর মায়ের জন্য কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে দাঁড়িয়ে ছিল আরিয়ান। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। ধাক্কায় পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাত লেগে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা আরজু মণি বলেন, ‘আমি দেখলাম আমার বাচ্চা আমার জন্য দাঁড়িয়ে আছে। কাভার্ড ভ্যান যাওয়ার পর আমি দৌড়ে এসে দেখি আমার বাচ্চাটি রাস্তায় পড়ে আছে।’ 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments